মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

ফেনীর আওয়ামী লীগ নেতা লাল শাহ আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীর আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় কালীদহ ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

তিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় তিনি এজাহারভূক্ত আসামি। এছাড়া তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ফেনীর লালপোল এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীদহ ইউনিয়নের পূর্ব ছিলোনীয় এলাকায় অভিযান চালিয়ে লাল শাহ আলমকে গ্রেফতার করা হয়। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, শাহ আলমকে বৃহস্পতিবার আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা