শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত: শেহবাজ শরীফ

মেইল ডেস্ক / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তান সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত বলেও মনে করেন পাকিস্তান।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দুই দেশের সরকার প্রধান দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার‌। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন,‌ সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার একটি ভাল উপায় হতে পারে এবং পাকিস্তানের সমর্থন প্রয়োজন।

শেহবাজ শরীফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলিকে আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।’

শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা করেছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা