সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সে আপনার প্রেমে পড়েছে বুঝবেন যেসব আচরণ

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

প্রেম কেবল মুখের ভাষা নয়, শরীরের ভাষাও। প্রেমে পড়লে সব সময় মুখে বলা হয়ে ওঠে না। তার জন্য সময় আর সুযোগ প্রয়োজন হয়। আবার ভালোলাগার কথা জানাতে কেউ কেউ একটু বেশিই সময় নিয়ে ফেলে। তবে এমন পাঁচটি আচরণ আছে যেগুলোর মাধ্যমে মুখে না বলেও একজন আরেকজনের প্রতি প্রেমের প্রকাশ করে থাকেন।

১.বারবার চোখাচোখি: কেউ যদি আপনার প্রেমে পড়ে যায় তাহলে দেখবেন কথা শুরু করার ক্ষেত্রে অস্বস্তিতে পড়ে যাচ্ছে। কিন্তু বার বার চোখাচোখি হতে পারে। খেয়াল করে দেখবেন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবে।

২.অঙ্গভঙ্গি অনুসরণ: আপনি যেভাবে হাঁটেন, যেভাবে কথা বলেন, এমনকি যেভাবে হাসেন; দেখবেন যে সেও একইভাবে হাঁটার, কথা বলার এবং হাসার চেষ্টা করছে।

৩. মনোযোগ: যে আপনাকে পছন্দ করে, আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় দেখবেন যে আপনার প্রতি তার গভীর মনোযোগ রয়েছে। আপনি কোন পোশাকটি পরেছেন, সেই পোশাকের রং কেমন; এই পোশাকে আপনাকে কেমন লাগছে- সে তার সবটুকু খেয়াল করবে। দেখে ভালো লাগলে তার ঠোঁটে এক চিলতে হাসিও দেখতে পাবেন।

৪. কাছাকাছি থাকার অজুহাত: যে ভালোবাসে সে তো কাছে থাকতে চাইবেই। এর জন্য অজুহাত খুঁজে বের করবে। একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন।

৫. ঈর্ষান্বিত আচরণ: আপনার মুখে অন্য কারও প্রশংসা শুনলে, কারও সঙ্গে কথা বলা দেখলে সে ঈর্ষান্বিত আচরণ করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা