প্রশ্ন :কিছুদিন আগে আমাদের মসজিদে ঈশার নামাযের শেষে মুক্তাদীগণ বলেন যে, নামাজ তিন রাকাত হয়েছে, কিন্তু ইমাম সাহেব চার রাকাতই পড়েছেন বলে দাবী করেন। এমতাবস্থায় কার কথা গ্রহণযোগ্য হবে?
উত্তর :এমতাবস্থায় ইমাম যদি নিশ্চিতভাবে বলতে পারেন যে, চার রাকাতই হয়েছে, তবে তার কথাই গৃহীত হবে। আর যদি তার মধ্যে কিছুটা সন্দেহ-সংশয় থাকে যে, চার না তিন, তাহলে মুক্তাদীগণের মতামতের ভিত্তিতে পুনরায় চার রাকাত নামায জামাআতের সাথে আদায় করে ফেলতে হবে।
উত্তর দিয়েছেন :আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র :জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।