শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ভাষা সৈনিক আব্দুল গফুরের ইন্তেকাল আজকের মেইল সম্পাদকের শোক

মেইল ডেস্ক / ১২২ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

খ্যাতিমান সাংবাদিক ও অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার ছেলে সাংবাদিক তারেক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত’তে অনলাইন সংবাদ আজকের মেইল টুয়েন্টিফোর.কমের প্রধান সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া বিশিষ্ট এই ভাষা সৈনিকের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আজকের মেইলের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি দৈনিক ইনকিলাবে সর্বশেষ ফিচার এডিটর হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ম্যাট্রিকুলেশন এবং ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিলেন। অত্যন্ত সাদা মনের গুণী মানুষ অধ্যাপক আবদুল গফুর দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা