শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বহনে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেয়া ঠিক হবে না:তারেক রহমান

ঝিনাইদহ প্রতিনিধি / ১১৬ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বতী সরকারকে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঝিনাইদহের পায়রা চত্বর গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বীর হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যের আগে বৃষ্টি নামে, এতে ব্যাঘাত ঘটে গণসমাবেশের। বৃষ্টির কারণে সংক্ষেপে কথা শেষ করে নিজের অসমাপ্ত কথাগুলো পরে এক সময় ঝিনাইদহের মানুষকে বলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আকস্মিকভাবে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না, সেটা আমরা সবাই জানি। আর সঙ্গত কারণে তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল আজও আছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বতী সরকারের প্রতি অর্পিত দায়িত্ব যথার্থভাবে প্রতিপালনের রোডম্যাপ তাদেরই নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্বও তাদের কাঁধে নেয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম হবেন না।

গণসমাবেশটি শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীরা সমাবেশে লাল সবুজের পতাকা ও দলীয় পতাকা নাড়াচ্ছেন। মাথায়ও বেঁধেছে দলীয় পতাকা ও লাল সবুজের পতাকা। মাথায় নানা রঙের টুপি হাতে ধানের শীষের গোছা নিয়ে এসেছেন।

সঙ্গীতশিল্পী ইথুন বাবু ও মৌসুমীর গানে গানে উজ্জীবিত সমাবেশে আসা নেতাকর্মীরা।

সদর জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর। এখানে ঢোকার সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। পায়রা চত্বর এলাকার অলিগলিগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠেছে। আশপাশের ভবনগুলোর ছাদে অবস্থান নিয়েছেন অনেকে। তীব্র রোদ উপেক্ষা করে এসেছেন নারী নেতাকর্মীরাও।

গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

সভাপতিত্ব করছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা