ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের তাকিয়া বাডী জামে মসজিদের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. মিজানূর রহমান সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আবু বক্কর এর সঞ্চালনায় আয়োজিত আলেচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন জেলা তাতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, যুগ্ন আহবায়ক আবু আইউব হেলাল, মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা শহিদ উল্যাহ, মুপ্তি আব্দুল ফাত্তাহ, মাওলানা মাহমুদুল হাসান উপুস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতেই তাকিয়া মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।