মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ১১৯ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে।

এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। তবে তারা এখনও সেখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান তারা। এছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা