শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ফেনীতে সকল পূজা মন্ডপে থাকবে পুলিশের মোবাইল টিম-পুলিশ সুপার

অনলাইন ডেস্ক / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১অক্টোবর) সকালে ফেনী জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। পুলিশ সুপার বলেন ফেনীর প্রত্যেকটি পূজা মন্ডপে পুলিশের মোবাইল টিম থাকবে,যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে৷

তিনি আরো বলেন পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরো সমৃদ্ধি করতে চাই। পুলিশ জনগণের বন্ধু। এই কথাটি বাস্তবায়নে সবসময় জনগণের সাথে আছি৷

পূজা নির্বিঘ্ন করতে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো.সাহাদাত হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তী,জেলা ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন প্রমুখ।

এছাড়াও সভায় জেলার ১৪৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা