আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
সাংবাদিক তানভীরের মৃত্যুতে আজকের মেইল’র শোক প্রকাশ
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৪
দৈনিক দিনকালের পুরনো স্টাফ ও বিএনপি মিডিয়া সেলের ফটো সাংবাদিক সবার প্রিয় তানভীর আহমেদ খান (৩০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আজকের মেইল টুয়েন্টিফোর.কমের প্রধান সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও প্রকাশক হাবীব উল্যাহ মিয়াজী,
আজ (রোববার) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পিজি হাসপাতালের আই সি ইউ’তে ইন্তেকাল করেন তিনি।
এর আগে দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়।
আজ বাদ এশা দৈনিক দিনকাল (৪৪১/১, তেজগাওঁ শিল্প এলাকা, ঢাকা ১২০৮) পত্রিকা অফিসের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক তানভীরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি তানভীর খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সাংবাদিক তানভীর আহমেদ খান কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজরা গ্রামের মৃত কাদির খানের ছেলে। তানভীর খানের স্ত্রী, ১৫ মাসের এক ছেলে ও ৮ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.