শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সাবেক ভূমিমন্ত্রী আটক

অনলাইন ডেস্ক / ১০৯ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ অক্টোবর) রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা