শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ছাড়া পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

অনলাইন ডেস্ক / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাড়া পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে দুইটায় আইননানুগ প্রক্রিয়া শেষে তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান।

পরে বিকেল সাড়ে তিনটায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবনে পৌঁছান বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ।

ছাড়া পেয়ে সাবেক মন্ত্রী বলেন, আমি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ অসুস্থও। আমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি কৃতজ্ঞ, মমহামান্য আদালতের কাছে ন্যায়-বিচার পেয়েছি। আমার আইনজীবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে আমার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার নিজের উপজেলা শান্তিগঞ্জের সকল মানুষ আমার প্রতি সহমর্মী ছিলেন, তারা রাজপথে বিক্ষোভও করেছেন। তাদের প্রতি চিরকৃতজ্ঞতা।

এর আগে, গতকাল বুধবার বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।

জামিন শুনানি শেষে বয়স্ক ও অসুস্থ বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেননি।

তারা দাবি করেছেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় তার জামিন শুনানি হয়েছে, এ কারণে তারা বর্জন করেছেন শুনানি।

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে মানসিক ও শারিরিকভাবে অসুস্থ হওয়ায় গেল শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজলোর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা