শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেখ হাসিনাকে প্রধান আসামি করে মাহমুদুর রহমানের হত্যাচেষ্টা মামলা

কুষ্টিয়া প্রতিনিধি / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ার আদালত চত্বরে সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ ৪৭ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।

থানা প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন,২০১৮ সালের ২২ জুলাই আমার ওপরে যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করব ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের অওতায় আনবে সরকার।’

এসময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারন সম্পাদক অ্যাড্যাভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এ এম জোবায়েদ রিপনসহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে শেখ হাসিনা ও সায়েমা ওয়াজেদ পুতুলকে কুটুক্তি করা মামলায় হাজিরা দিতে এলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা