আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
অসুস্থ ইউসুফকে মজিবুর রহমান মঞ্জুর আর্থিক সহায়তা
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৪
ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস সোবহানের ২য় ছেলে দীর্ঘদিন অসুস্থ ইউছুপকে আর্থিক সহায়তা দিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (১৪অক্টোবর) দুপুরে মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে ফেনী জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার সম্পাদক সাংবাদিক হাবিব মিয়াজী, এবি যুব পার্টির জেলা নেতা জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান ভুঞা পারভেজ, আলি আক্কাস সোহাগ, মো আবু তাহের অসুস্থ ইউসুফের হাতে এ নগদ অর্থ তুলে দেন।
এ সময় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জুর পক্ষ থেকে অসুস্থ ইউসুফকে তার উন্নত চিকিৎসার জন্য আরো সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন ফেনী জেলার নেতৃবৃন্দ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.