আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
ফেনীতে দৈনিক খবরের কাগজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৪
সংবাদ বিজ্ঞপ্তি: ফেনীতে পাঠকপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক খবরের কাগজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষাকী উদযাপন করা হয়।
দৈনিক জনকন্ঠ ও এনটিভির ফেনী জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব ও ফেনী জজ কোটের আইনজীবী এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
দৈনিক খবরের কাগজ ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়েরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একঝাঁক মেধাবী পেশাদার সাংবাদিকের সমন্বয়ে ২০২৩ সালের ৫ জুলাই থেকে প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয় ১৫ অক্টোবর।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.