মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

মতিয়া চৌধুরী মারা গেছেন

অনলাইন ডেস্ক / ৯৪ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার বেলা একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

অগ্নিকন্যাখ্যাত এই রাজনীতিবিদ দ্বাদশ সংসদে তিনি সংসদ-নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা