আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শমসের মবিন চৌধুরী আটক
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৪
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএমপি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুরে শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান চালায় ডিবি।
উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.