শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

অভিমান ভুলে আজ মাফ করে দিন প্রাক্তনকে

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

যে কোনো সম্পর্ক একদিনে গড়ে ওঠে না। দীর্ঘ অপেক্ষা ও চেষ্টার ফলে একটা সম্পর্ক তৈরি হয়।

আর সে সম্পর্ক নষ্ট হোক সেটা কেউ চায় না। হোক সেটা প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক।

সম্পর্ক টিকিয়ে রাখা একা কারও পক্ষ সম্ভব নয়। এতে দু’জনেরই চেষ্টা থাকা চাই।

সবকিছুর পরও বিভিন্ন কারণে সম্পর্ক ভেঙ্গে যায়। যা কেউ চায় না। আপনি এখনো কি অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করছেন? তার উপর রেগে আছেন? যদি এমনই হয়, তাহলে ভুল করছেন! যদি এখনো প্রাক্তনের ভুল ক্ষমা না করেন, তাহলে আজ তাকে মাফ করে দিন।

কারণ আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতি বছর ১৭ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় এ দিবসটি। বিচিত্র দিবসটি ২০১৮ সালে প্রথম শুরু হয়।

চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এ দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন- যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থেকো সব সময়।

নানা কারণেই সম্পর্ক ভাঙ্গে। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এ অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিনের উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সব অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।

ফেলে আসা সময় ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভ বার্তা। সবাই যেন দিনটিতে প্রাক্তন প্রিয় মানুষটাকে জানাতে বা বলতে পারে- ক্ষমা করে দিলাম তোমায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা