সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো’বইয়ের পাঠোত্তর আড্ডা অনুষ্ঠিত

হাবীব মিয়াজী / ১২৪ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

শনিবার (১৯অক্টোবর) স্থানীয় একটি মিলনায়তনে ফেনী রিডার্স ফোরামের উদ্যোগে “পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো’ বইয়ের পাঠোত্তর আড্ডার আয়োজন করা হয়।

আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক মুহাম্মদ ফজলুল হক দাউদ। তিনি উক্ত বইয়ে লেখক ইউরোপীয় সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ,বিজ্ঞানবাদ, উপনিবেশ- বিউপনিবেশ বিষয়ক আলোচনা তুলে ধরেন।

এসময় উপুস্থিত থেকে আলোচনা করেন কবি ও চিন্তক শাহাদাত মাহমুদ সিদ্দিকী,ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মামুনুর রশিদ,বিশিষ্ট গবেষক ও ব্যাংকার ওমর ফারুক, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউসুফ মজুমদার। আড্ডায় বইয়ের কন্টেন্টের উপর আলোচনা-সমালোচনায় মুখর ছিলো উপস্থিত পাঠকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কবি ও গবেষক মোহাম্মদ সফিউল হক, ব্যাংকার সৈকত ইকবাল, ব্যাংকার অর্ণব মামুন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, কবি ও সম্পাদক ফজলুল মল্লিক, নাজিম উদ্দীন সৌরভ, এনামুল হক, স্বাধীন মুরশিদ, নাজিম মোহাম্মদ, আতাহার তানজিদ, মাহবুব বিন সরওয়ার পুলক, সাখাওয়াত প্রমুখ।

ফেনী রিডার্স ফোরাম ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিমাসে ফোরামটি সিলেবাসকৃত বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বইয়ের উপর সার্কেল অধিবেশন পরিচালনা করে থাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা