আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
ফার্মা জব সংস্কার আন্দোলনের ব্যানারে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪
শনিবার (১৯অক্টোবর) সকালে ফার্মা জব সংস্কার আন্দোলনের ব্যানারে শ্রম আন্দোলনের যথাযথ প্রয়োগ, প্রতিষ্ঠানপুঞ্জের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা, কোম্পানি কর্তৃক অনিয়ম, অনৈতিক ও অমানবিক কর্মকাণ্ড বন্ধ করার দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম। কেন্দ্রীয় ফারিয়ার স্হায়ী পরিষদের অন্যতম সদস্য লায়ন সোবহান হাওলাদার,মোবারক হোসেন টিপু, ফারিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিক রহমান, উপদেষ্টা বেলাল আহমেদ,সমন্বয়কগণ সহ শতাদিক নেতৃবৃন্দ।
শত শত ফার্মা প্রতিনিধিদের উপস্থিতিতে ফারিয়ার উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বলেন দাবি দাওয়া না মানলে অচিরেই দেশব্যাপী কেন্দ্রীয় ফারিয়া কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.