শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ট্রাভেল এজেন্সী ওনার্স এসোসিয়েশন ফেনীর আত্মপ্রকাশ

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আহবায়ক-জাফর উল্লাহ,সদস্য সচিব-রোটারীয়ান এস আলম ভুঁঞা

নিরাপদ ব্যবসা ও হয়রানী মুক্ত গ্রাহক সেবা নিশ্চিত এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠন করার লক্ষ্যে ফেনীতে আত্মপ্রকাশ ঘটেছে ফেনী ট্রাভেল এজেন্সি ওনার্স এসোসিয়েশন বা ( TAOAF) ।

শনিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে কিছু উদ্দমী সাহসী তরুণ মেধাবী শিক্ষিত ব্যবসায়ীদের সমন্বয়ে ট্রাভেল ব্যাবসায়ী ও গ্রাহকদের কল্যাণে এ আহবায়ক কমিটি কমিটি ঘোষনা করা হয়।

এতে হাই ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাংবাদিক জাফর উল্লাহ কে আহবায়ক ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রোটারীয়ন এস আলম ভূঁঞাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক-আনাস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ভুঞা যুগ্ন আহবায়ক আবদুর রহমান – রহমান ট্রাভেলস,যুগ্ন আহবায়ক-মনছুরুল করিম তুহিন ব্রাদাস ইন্টারন্যাশনাল,যুগ্ন আহবায়ক- আহসান উল্লাহ- মাস্টার ট্রাভেলস।

এ ছাড়া সদস্য করা হয় নুর উদ্দিন রিয়াজ-নুর ইন্টারন্যাশনাল,মোঃ জাহিদ হোসেন -তাশরিফ ইন্টারন্যাশনাল, মোঃ আলী মিল্লাত -আল সাফা ট্রাভেলস, কাজী শাহ জাহান হোসেন- ফেনী আল মদিনা ট্রাভেলস, কমিটি আগামী এক থেকে দু মাসের মধ্যে একটা একটা পূনাঙ্গ কমিটি ঘোষনা দিবেন।

মিজানুর রহমান ভুঞার সভাপতিত্বে ও এস আলম ভূইয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে আরো উপস্তিত ছিলেন দৈনিক ফেনীর সাংবাদিক আরিফ আজম,দৈনিক স্টার লাইনের প্রতিনিধি নুরুল্লাহ কায়সার,ও দৈনিক ফেনীর প্রতিনিধি তারেক চৌধুরী প্রমুখ।

এতে ফেনী জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত ট্রাভেল এজেন্সির মালিকগন উপস্থিত ছিলেন। এ কমিটি ফেনী জেলার মধ্যে সু-সংঘঠিত হয়ে একটা ঐক্যবদ্ধ ট্রাভেল এজেন্সির প্লাটফর্ম তৈরি করবেন বলে সবাই প্রত্যাশা ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা