আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
আজ থেকে পলিথিন বন্ধে দেশব্যাপী অভিযান শুরু
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আজ থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট।
গতকাল শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীসহ দেশব্যাপী এই অভিযান চালানো হবে। সপ্তাহের ছুটির কারণে শুক্রবার ও শনিবার কার্যক্রম বন্ধ থাকলেও আজ থেকে পুরোপুরি কার্যকর মনিটরিং শুরু হবে। প্রতিটি দোকানে গিয়ে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে।
তপন কুমার বিশ্বাস বলেন, কেউ যাতে পলিথিন ব্যবহার করতে না পারে, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নেব। বিকল্প ব্যাগ হিসেবে বাজারে ইতোমধ্যে পাট ও কাপড়ের ব্যাগসহ অনেক কিছু রয়েছে। সরকারও বিকল্প ব্যাগের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগী।
তিনি আরও বলেন, দশ বছর আগেও মানুষ পলিথিন ছাড়াই বাজার করেছে, তাই এটি সম্ভব। সম্পূর্ণভাবে পলিথিন বন্ধে কিছুটা সময় লাগবে তবে ধাপে ধাপে আমরা তা সফল করব।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সুপারশপের পাশাপাশি কাঁচাবাজারেও এখন থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। পলিথিন ও পলিপ্রপিলিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.