শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ব্যাংক থেকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুসনে আরা শিখা এ কথা বলেন।

তিনি বলেন, কিছু গ্রাহক প্রয়োজন ছাড়া আমানতের টাকা তুলে তা অন্য ব্যাংকে জমা করছেন। এর ফলে কোনো কোনো ব্যাংক টাকা দিতে গিয়ে সমস্যায় পড়ছে। একযোগে অনেক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র তারা যদি প্রয়োজনের টাকাটা উত্তোলন করতেন তাহলে তারল্য সঙ্কট এত প্রকট আকার ধারণ করতো না।’

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ‘আমরা সব আমানতকারীকে আহ্বান করছি, প্রয়োজনের বেশি টাকা ব্যাংক থেকে তুলবেন না। আমরা আস্থা ফেরাতে চাই। এ জন্য কাজ চলছে। যেসব ব্যাংকে সমস্যা হয়েছে, সেগুলোর পর্ষদে ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে।’

তিনি বলেন, ‘এক ব্যাংক থেকে তুলে আরেক ব্যাংকে রাখার এই প্রবণতা থেকে যদি গ্রাহকরা বেরিয়ে আসেন তাহলে এই সমস্যার সমাধান অচিরেই সমাধান করা সম্ভব।’

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা