শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং ঔপন্যাসিক ও সাবেক এমপি পান্না কায়সারের সন্তান। শমী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়ে তুমুল সমালোচিত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা