শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এ নিয়ে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন সিদ্ধান্তের কথা জানান। খবর-বিবিসি

সাংবাদিকদের লক্ষ্য করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে, যা আমি বরাবরই বলে আসছি। তিনি মনে করেন, শিশুদের এই অবস্থা থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের কোনো বিকল্প নেই।

এ বছরই সংসদে এ বিষয়ে একটি আইন প্রবর্তন করা হবে। আইনপ্রণেতাদের অনুমোদনের ১২ মাসের মধ্যেই আইনটি কার্যকরেরও কথা জানান তিনি।

অ্যালবানিজ বলেন, উদ্ভূত এই সমস্যা মোকাবিলায় আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই। এ ক্ষেত্রে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিষয়টি পরিবারের ওপর ন্যস্ত করা হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওপর দায়িত্ব ন্যস্ত করা হবে বলে জানানো হয়েছে। আইন কার্যকর হওয়ার পর তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর। তারা শিশুদের সোশ্যাল মিডিয়া পরিচালনা রোধে কি পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টি পর্যবেক্ষণে থাকবে।
সুত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা