মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

এসআইবিএলের নতুন শরিয়া চেয়ারম্যান মুফতি মাহফুজুল হক

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শরিয়া সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুফতি মাহফুজুল হক।

আট সদস্য বিশিষ্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরিয়া সুপারভাইজরী কমিটির প্রথম সভা (৯১ তম) ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মুফতি মাহফুজুল হককে শরিয়া সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন।

বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ মুফতি মাহফুজুল হক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, আল হায়াতুল উলিয়ার স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়ার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ইসলামিক ল’ এন্ড রিসার্চ নিয়ে কাজ করেন এবং মুফতি খেতাব অর্জন করেন। ২০০০ সালে নবগঠিত মাদরাসা জামিয়া হাকিকিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। ২০০২ সালে তিনি সেই মাদরাসার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে তিনি বেফাকুল মাদারিসিল এ্যারাবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। মুফতি মাহফুজুল হক একজন বাংলাদেশি দেওবন্দী ইসলামী পন্ডিত, শিক্ষাবিদ এবং পাবলিক স্পিকার হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা