শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলির নির্দেশ

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

এক কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

বুধবার (১৩ নভেম্বর) প্রকাশিত পরিপত্রে বলা হয়, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতি সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে।

এতে আরও বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত (১০ম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।

বদলির ক্ষেত্রে যেসব বিষয় অনুসরণ করতে হবে:

ক) মাঠপর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেয়া।

খ) মাঠপর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের অধিককাল কর্মরত, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা।

গ) দুর্গম বা প্রতিকূল যোগাযোগসম্পন্ন এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দু-বছর হলেই তাকে অন্যত্র বদলি করা।

ঘ) শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত বা সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের আগে কোনো কর্মচারীকে অন্যত্র বা আন্তঃজেলা বদলি করা হলে, জেলা প্রশাসক এবং ক্ষেত্রমতো বিভাগীয় কমিশনার কর্তৃক বদলির কারণ দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে ভূমি মন্ত্রণালয়ে দাখিল করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা