শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

দুর্বল সাত ব্যাংকের লোগো
দুর্বল সাত ব্যাংক পেয়েছে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা। সবল ৯ ব্যাংক এই আর্থিক সহায়তা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে,সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সবল সাতটি ব্যাংক থেকে ব্যাংকটি পেল দুই হাজার ৯৫ কোটি টাকা। এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক এক হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি,এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা পেয়েছে।

যেসব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো—সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক, ঢাকা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা