শিরোনাম
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত বিএনপির এক বড় নেতা ফোন করে বলেছেন- ‘হজরত, দরজা খোলা’: চরমোনাই পীর সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল! আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নিজেই বাজার করি, চাপে আছি : খাদ্য উপদেষ্টা

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘আমি আপনাদের মতো মধ্যবিত্ত। আমি নিজেই বাজার করি, চাপে আছি। শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে। সেটাও দ্রুতই উঠা শুরু করবে আশা করছি। যে বদ্ধ জলাশয়গুলো আছে, শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে। সেক্ষেত্রে ডিম ও মুরগির ওপর চাপটা কমবে। সবকিছুর দাম কিছুটা কমবে বলে আমার মনে হচ্ছে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘গত এক সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল, তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি, আমন ধান মার্কেটে আসা শুরু করলে, দাম একটু কমতে শুরু করবে। কৃষক যাতে ফেয়ার প্রাইস (ন্যায্য মূল্য) পায়, সেদিকেও সরকারের নজর রাখতে হবে। কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে। যারা ফসল ফলায়, তারা যাতে নিরুৎসাহিত না হন সেজন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে।’

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমন ধানের আগের বার যে দাম দেয়া হয়েছিল, তার থেকে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা