শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে সব ধরনের সভাসমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ৮ অক্টোবর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ জানান, অতীতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়েছে। নানা সময়ে এ ক্যাম্পাস খবরের শিরোনাম হয়েছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ফেনীবাসীর গর্ভের প্রতিষ্ঠান। আমরা চাই এ পবিত্র শিক্ষাঙ্গণ নিরাপদ থাকুক। প্রগতিশীল ও ক্রিয়াশীল ছাত্র রাজনীতির পক্ষে আমি। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনই পারে আমাদের সব কলেজ ক্যম্পাসগুলোর শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে। যেখানে ছাত্র রাজনীতি থাকবে না সেখানে নতুন নেতৃত্ব হবে না। আর নতুন নেতৃত্ব তৈরি না হলে আগামীর বাংলাদেশ তার সঠিক পথে পরিচালিত হতে পারবে না।

বিষয়টি নিশ্চিত করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে রেজুলেশন করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা