আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে-ব্যারিস্টার ফুয়াদ
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
বিগত পনের বছর ধরে একটি আওয়ামী ফ্যাসীবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো জেকে বসেছিলো। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিনত করার চেষ্টা করেছে। যা এদেশের ছাত্র- জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসীবাদ মুক্ত করেছে। হাজার মানুষকে হত্যার পর আজও আওয়ামীলীগের কোন অনুশোচনা নাই। এখন নতুন করে অনেকের মূখে আমরা ফ্যাসীবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি। আমরা দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতোই এখন নতুন করে হাট, ঘাট দখলের মহরা চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা।
গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে দাবি করেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার (১৬নভেম্বর) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুরের বিরামপুর ঢাকা বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় তিনি এই দাবি করেন।
জেলা আহবায়ক অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাদিসুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.