আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
বেসরকারি টেলিভিশন চ্যালেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই রুজু হয়।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.