শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

মেইল ডেস্ক / ১০২ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

জাতীয় নাগরিক কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে। রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।’

এর আগে ২ নভেম্বর ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন।

কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা