মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

শহিদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করা হবে: তারেক রহমান

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ভবিষ্যতে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে করলে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, যারা (আন্দোলনে) ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কতটুকু সহযোগিতা করতে পারব জানি না। তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব।

তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারো নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। তাদের হুইল চেয়ারের দরকার হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পুঙ্গ তাদেরকে বিএনপি ক্ষমতা আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা