আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
নিষেধাজ্ঞা প্রত্যাহার; সম্প্রচারে আসছে দিগন্ত টিভি
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৪
দিগন্ত টিভির সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানিয়েছে। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেলটি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.