শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না: মির্জা ফখরুল

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না। গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের সমাজ গড়ার জন্য যুদ্ধ হয়েছিল। এই গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ।’

দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে। এ জন্য নির্বাচনের দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়েই সরকার গঠন করতে চায়।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে যশোর জিলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যাসবাদবিরোধী দীর্ঘ আন্দোলন : আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। তারা বলছেন সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কীভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে। সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার, সেটি হলো নির্বাচন।

বিএনপি মহাসচিব বলেন, হঠাৎ করেই কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না। সেটা কতটা টেকসই হবে, সে চিন্তাও করতে হবে। তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে। তারা যদি বলত বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করত। আমাদের কিছু বলার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা নেওয়া হয়েছে। ওটাকে ধরে রেখেই আমাদের এগোতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা