শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শীতকালীন ত্বকের যত্নে ঘরোয়া ফেসপ্যাক

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শীতকাল বিয়ে বাড়ির মরসুম বটে। তবে বড়দিন, পিকনিক, পার্টি, বর্ষবরণ উৎসবের কথা ভুললে চলবে না। আর উৎসবের ভিড়ে নজর কা়ড়তে ত্বকে চাই জেল্লা। অনেকেই বলবেন, তার জন্য তো হাজারটি প্রসাধনী রয়েছে। কিন্তু তাতে কি বাকিদের চেয়ে নিজেকে আলাদা দেখানো সম্ভব? কারণ সকলেই তো একই রকম ভাবে সাজবেন। তবে ভিড়ের মাঝে নিজেকে আলাদা দেখাতে চাইলে প্রসাধনী ব্যবহারের চেয়ে ঘরোয়া ফেসপ্যাকেই ভরসা রাখা জরুরি। রইল তেমন কয়েকটি ফেসপ্যাকের সন্ধান।

বেসন এবং হলুদ

ত্বকের যত্নে এই দু’টো উপকরণই সমান গুরুত্বপূর্ণ। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে, সে ক্ষেত্রে শীতকালে ত্বকের যত্ন বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। রোজ না হলেও সপ্তাহে অন্তত দু’-তিন দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

গাজর এবং মধু

শীতকালে বাজার ছেয়েছে যে মরসুমি সব্জিগুলিতে, তার মধ্যে অন্যতম গাজর। শরীর আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের যত্নেও গাজরের ভূমিকা কম নয়। তৈলাক্ত ত্বকের জন্য গাজর খুবই উপকারী। মিক্সিতে গাজরের টুকরোগুলি ঘুরিয়ে নিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করুন। তাতে মধু মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। কয়েক দিন ব্যবহারে ত্বকে আসবে ঔজ্জ্বল্য।

কমলালেবু আর চন্দন

শরীরের জন্য তো বটেই ত্বকের জন্য কম উপকারী নয় ভিটামিন সি-সমৃদ্ধ কমলালেবু। ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে এই ফলটি। ত্বকের কোষে জমে থাকা ময়লা বাইরে বার করে দিতেও কমলালেবুর ভূমিকা অপরিহার্য। তৈলাক্ত ত্বকে সমস্যা লেগে থাকে সারা বছর। শীতেও তার অন্যথা হয় না। কমলালেবুর সঙ্গে চন্দন মিশিয়ে বানিয়ে নিতে পারেন তৈলাক্ত ত্বকের উপযুক্ত ফেসপ্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ কমলালেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো। এ বার মিশ্রণটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা