মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশী সূলভ আচরন নয়-ব্যারিস্টার ফুয়াদ

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

আজ (২৮নভেম্বর২০২৪ইং) বৃহস্পতিবার আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সিলেট মহানগরী আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েসের এবং মহানগরী সদস্য সচিব রেজাউল করিম শোয়েব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন,কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিগত পনের বছর ধরে একটি আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিলো। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিনত করার চেষ্টা করেছে। যা এদেশের ছাত্র-জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। হাজার মানুষকে হত্যার পর আজও আওয়ামীলীগের কোন অনুশোচনা নাই। এখন নতুন করে অনেকের মূখে আমরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি। আমরা দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতোই এখন নতুন করে হাট, ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা। গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আলতাফ হোসাইন বলেন, সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, আহমেদ খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা