সংবাদ বিজ্ঞপ্তি:ফেনী পাইলট প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,শিশু শিক্ষার্থীদের মানসিক বিকাশে ক্রীড়া-বিনোদন,অভিভাবকদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে”গার্ডিয়ানস ক্লাব” গঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বুধবার (২৭ নভেম্বর) গার্ডিয়ানস ক্লাবের ত্রি-বার্ষিক কমিটি চুড়ান্ত হয়।
এসময় অভিভাবকদের সম্মতিতে সভাপতি মনোনীত হন সাংবাদিক শাহাদাত হোসাইন। সিনিয়র সহ সভাপতি হিসেবে ফেনী পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পাল, সহ সভাপতি পদে কাজী হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে মোঃ ইউনুস,যুগ্ম সম্পাদক পদে জহির উদ্দীন মজুঃ সোহেল, কোষাধ্যক্ষ পদে আবুল বশর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রেহানা আক্তার, দপ্তর সম্পাদক পদে দিদারুল আলম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মানিক চন্দ্র দাশ, আপ্যায়ন সম্পাদক পদে নাসির উদ্দীন ভূঁঞা, শিক্ষাবিষয়ক সম্পাদক পদে জয়া মজুমদার।
নির্বাহী সদস্য পদে মোঃ মতিউর রহমান সোহেল, মোঃ আবু তাহের, মোঃ অহিদুর রহমান, মোঃ আবদুল ওহাব, মুনতাসির আজম, নুরুল আমিন, নাজমা আক্তার, মমতাজ বেগম, মজিবুল হক, হাছিনা আখতার ও জামাল উদ্দীনকে মনোনীত করে সর্বমোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটি চুড়ান্ত করা হয়েছে।