আজ
|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
আইরিশদের নাগালের মধ্যেই রাখল বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৪
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে লড়ছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে হেরে প্রথম বল করে আইরিশদের নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশ। নির্ধারিত ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৩ রান।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানে দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। অ্যামি হান্টার ও অর্লা প্রেনডেরগ্রাস্ট দলকে টেনে তুলেন। দলীয় ১২৬ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড।
৮৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন হান্টার। এরপর বিদায় নেন ৭২ বলে ৩৭ করা অর্লা। তবে আইরিশদের টানছিলেন লাউরা। তবে এ সময় আয়ারল্যান্ডকে চাপেই রেখেছিল বাংলাদেশি বোলাররা।
পরে শেষ দিকে লাউরা ডেলানি ও উনা র্যায়মন্ড দলকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন। লাউরা ৫০ বলে ৩৩ ও শেষ দিকে ১৮ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন উনা। আর তাতে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৩২ রান খরচায় ২ উইকেট তুলেছেন সুলতান খাতুন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.