আজ
|| ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২৪
আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী, এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, এবি পার্টির অভ্যান্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার সাবেক জেলা জজ আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘চার বছর আগে আমরা করোনাকালীন কঠিন পরিস্থিতিতে এই অফিস থেকেই ‘মার বাংলাদেশ পার্টির যাত্রা শুরু করেছিলাম। করোনার পর আমরা কয়েকবারই চেষ্টা করেছিলাম কাউন্সিল অনুষ্ঠানের, কিন্তু ফ্যাসীবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে আমাদের কাউন্সিল করা সম্ভব হয়নি।’
তিনি বলেন,এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর মিনার বলেন, ‘এবি পার্টি জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ আমাদের প্রথম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।’ তিনি জাতীয় কাউন্সিল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং পার্টির কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহোযোগিতা কামনা করেন।
এবি পার্টির অন্যতম উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.