শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ফেনীর বিলোনিয়ায় সীমান্তে ছাত্র-জনতার বিক্ষোভ

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দরের সামনে জড়ো হয়ে সমাবেশ করে ফেনী জেলা ছাত্র-জনতা।

বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কর্মসূচিতে শহীদ, আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক মোহাইমিন তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজীর সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অপরদিকে সকাল থেকে বাংলাদেশের অংশে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়। ছাত্র জনতাকে তিনশো গজের সীমানার বাইরে কর্মসূচি পালন করার নির্দেশনা দেয় বিজিবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম-ছাগলনাইয়ার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিজিবি-৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা এরইমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

এর আগে ভারতের আগরতলায় উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের নেতৃত্বে সহকারী হাই কমিশনারে হামলা ও গত রোববার সীমান্তবর্তী এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা