শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরে আলরাজি কমপ্লেক্সে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় আগ্রাসন প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের নেতারা এক প্লাটফর্মে দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-যুব যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন,এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল,যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সোয়াহেল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান,ইসলামি যুব মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমেদ,বিপ্লবী যুব সংহতির সভাপতি বাবর চৌধুরী, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন অর রশিদ,জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন ও ইসলামি যুব আন্দোলনের জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ সাকি।