শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ভারতীয় আগ্রাসন প্রতিরোধে আইএইচআরসি’র স্মারক লিপি প্রদান

হাবীব মিয়াজী / ৯৩ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ইসকনের সন্ত্রাসী কর্তৃক এ্যাডভোকেট আলিফ হত্যা,আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী দ্বারা হামলা,বাংলাদেশের পতাকা অবমাননা, ফেনী দখলের হুমকির প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ (১১ ডিসেম্বর) বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের হাতে স্বারক লিপি তুলে দেন আইএইচআরসি ফেনীর নের্তৃবৃন্দ।

এ সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলা শাখার সমন্বয়ক এ্যাড. শাহজালাল ভুঁইয়া (সবুজ), সদস্য অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা, আবদুল্লাহ আল মামুন জুয়েল, এএসএম ফখরুদ্দিন ভুঁইয়া, লিয়া, রুবেল মনসুর, বোরহান, আশিক ও মোঃ সুজন, মোঃ নাহিদসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়,গত ২৬ নভেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এ.পি.পি এ্যাড সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা ২৩টি রক্তাক্ত কাটা জখম ও জবাই করে হত্যা করে। ইহার প্রতিবাদ,সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে ৪ ডিসেম্বর ফেনী জজ কোর্ট চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন,ফেনী জেলা শাখার উদ্যোগে মানববন্দন কর্মসূচি পালন করা হয়।

এর আগে ২৫ অক্টোবর ভারতীয় মদদপুষ্ট,গৃহপালিত সন্ত্রাসী,জঙ্গী সংগঠন ইসকনের মাধ্যমে চট্টগ্রামে একটি সমাবেশ হইতে বাংলাদেশের স্বাধীন পতাকা তথা মানচিত্রকে অবমাননা করিয়া রাষ্ট্রদ্রোহ সহ বাংলাদেশের প্রতি হুমকি সুলভ আচরণ করিয়াছে।

চলতি মাসের ২ তারিখে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ন্যাক্কারজনক হামলা,ভাংচুর এবং বাংলাদেশের পতাকা ছিড়িয়া পেলিয়া স্বাধীন বাংলাদেশের সার্বভোমত্বের প্রতি চরম হুমকি পদর্শন করিয়াছে। চলতি মাসের ৪ ডিসেম্বর ভারতীয় সন্ত্রাসী সংগঠন ইসনক ঢাকা শহরকে অচল করার ঘোষণা দিয়ে ভারত আমাদের রাষ্ট্রের সার্বভোমত্বকে নস্যাৎ করিবার হুমকি প্রদর্শন করিয়াছে। পরদিন ৫ ডিসেম্বর ভারতীয় উগ্রবাদী সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ ফেনী জেলাকে ৫ মিনিটে দখল করার হুমকি ও উস্কানী প্রদর্শন করিয়াছে। যাহা খুবই নিন্দনীয় এবং গর্হিত কাজ বটে। ভারতের এসব অপকর্ম,ষড়যন্ত্র এবং গভীর চক্রান্তের কারণে বাংলাদেশের সর্বসাধারণ মানুষসহ সমগ্র ফেনীবাসী অত্যান্ত আতংকিত অবস্থায় এবং গভীর উদ্বেগের সহিত জীবনযাপন করছে। ভারত তাহার সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠী দ্বারায় কখন কি দূর্ঘটনা ঘটায় তাহা অনুমান করা দুস্কর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা