শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ পালালেন স্ত্রী

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর নগদ ৩২ লাখ টাকা, ছয় ভরি ওজনের স্বর্ণের হার, চেইন ও আংটি নিয়ে পালিয়েছেন তার স্ত্রী। ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন ওই নারী।

সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আব্দুর জব্বার হাওলাদারের ছেলে প্রবাসী নাসির হাওলাদার সাথে গত ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানায় স্ত্রী তানিয়া আক্তারহ শ্বশুর-শাশুড়িকে এবং শ্যালককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নাসির হাওলাদার। ঘটনায় বেশ কয়েকদিন ধরে নয় বছর বয়সি ছেলেসহ পালিয়ে রয়েছেন তানিয়া আক্তার।

ভুক্তভোগী নাসির ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরেই প্রবাসে ছিলেন নাসির হাওলাদার । এসময় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই সকল টাকা পাঠিয়েছেন নাসির। সম্প্রতি দেশে ফিরে এসেছেন। স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্য হয় স্বামী-স্ত্রীর মাঝে।

এরই সূত্র ধরে গত ১১ ডিসেম্বর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলেসহ বাড়ি থেকে পালিয়ে যান তানিয়া। তার ফোন বন্ধ আছে এখনো। তবে ভুক্তভোগীর শশুরবাড়ির লোকজন তানিয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং সেইখানে যায়নি বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা