আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবিপার্টি ফেনী জেলার পুস্পস্তবক অর্পণ
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি ফেনী জেলা। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে শহরের জেল রোডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহরে র্যালি করা হয়।
বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলা কমিটির আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন বাহার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, দপ্তর সম্পাদক মির ইকবাল, প্রচার সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন ভুঁইয়া, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ন সদস্য সচিব হাফেজ কামরুল, সদস্য সাইদুল হক মিলন, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রেজওয়ানুল খাইর, যুগ্ন সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিটন, সদস্য এমএ হায়দার টিপু, হাজী নিজাম উদ্দিন,যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ,সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, মহিলা উইন্স সমন্বয়ক জাহানারা আক্তার মনি, সদস্য নাজরানা হাফিজ অমলান, হুরে জান্নাত, জিন্নাত আরা জেসমিন, জোহরা আক্তার ডলি প্রমুখ।
সংবাদ প্রেরক
হাবীব উল্যাহ মিয়াজী
প্রচার সম্পাদক, এবিপার্টি ফেনী জেলা
০১৮১৩ ৯৯০৫৫২
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.