শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা: প্রিজন ভ্যান থেকে পলক

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মাসুদ আলম: জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলককে। এ সময় প্রিজন ভ্যানে থাকাসাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন- কেমন আছেন? জবাবে প্রিজন ভ্যানের ভিতর থেকে পলক বলেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা।’

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে প্রিজনভ্যানে ওঠেন পলক। এরপর আরও কয়েকজনকে ওঠানো হয় সেই গাড়িতে। ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন- ‘আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা।’

দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা ভালো আছেন’, ‘আপনারা ভালো থাকলেই ভালো।’

এর আগে আজ জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা