শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম এখনও ঠিক হয়নি: নাগরিক কমিটি

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির অনাগত রাজনৈতিক দল আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এই দলের নামও প্রকাশ করা হয়েছে। তবে দলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা