শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি / ১২৮ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাফিয়া বেগম আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজনের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাব থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাফিয়া বেগম বাড়ির আঙিনা পরিষ্কার করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তার মা প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দা’য়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন সাফিয়া। তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা