শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ল্যাব ফেনী জেলা কমিটি গঠন,সভাপতি এড,একরামুল হক,সম্পাদক আফলাতুন বাকি

হাবীব মিয়াজী / ৭৭১ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকেলে,ফেনী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় সংঘের তালিকা ভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থা লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফেনী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ও ফেনী জর্জ কোট আইনজীবী, এডভোকেট মোহাম্মদ একরামুল হক ভুঁইয়া কে সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুল্লাহীল বাকী আফলাতুন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷

কমিটিতে রেজাউল করিম খন্দকারকে সিনিয়র সহ সভাপতি, সাইদ উল্যাহ বাবু সহ সভাপতি, এডভোকেট সামছুন্নাহার সুমি আইন বিষয়ক সম্পাদক,সাংবাদিক হাবীব মিয়াজী প্রচার সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন আনসারী সামাজসেবা সম্পাদক, এডভোকেট রুজিনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা,আব্দুল বাতেনকে কোষাধ্যক্ষ, আতিক উল্যাহ
সিনিয়র অফিসার ইনভেস্টিকিশন, নজীব উল্যাহ সিনিয়র অফিসার অপারেশন, ফখরুল ইসলাম পরাণ কার্যকরী সদস্য, শহিদুল ইসলাম পাটোয়ারী বাবুল কার্যকরী সদস্য, জহির উদ্দিন খালেদ কার্যকরী সদস্য, মাইন উদ্দিন কার্যকরী সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা